English নিবন্ধন
নোঘটক
বাংলাদেশের গোপনীয়তা - ইসলামিক ম্যাট্রিমনি

ঘটক ছাড়াই ইসলামিক ম্যাট্রিমনি

আসুন বিয়েকে সহজ করি

✓ টাইপ ছাড়াই বায়োডাটা তৈরি
✓ কোনো ছবির দরকার নেই
✓ মোবাইল নাম্বার গোপন থাকে

আপনি কে?

⏱ ১ মিনিটে শেষ

আপনার বায়োডাটা শুরু করতে নিচে নির্বাচন করুন

পাত্র
আমি ছেলে
পাত্রী
আমি মেয়ে

পাত্র-পাত্রী খুঁজুন

আপনার পছন্দ অনুযায়ী বায়োডাটা দেখুন

খুঁজে দেখুন →
নোঘটকের মাধ্যমে বিয়ে হচ্ছে
এই সপ্তাহে সরাসরি
৫৩ প্রস্তাব পাঠানো
১২ প্রস্তাব গৃহীত
+১১৯ নতুন বায়োডাটা
আজ পটুয়াখালী, চট্টগ্রাম থেকে ১৫টি নতুন বায়োডাটা যুক্ত হয়েছে আজ সিরাজগঞ্জ, চাঁদপুর থেকে ৩টি প্রস্তাব পাঠানো হয়েছে গতকাল ২টি প্রস্তাব গৃহীত হয়েছে
কেন নোঘটক

যা অন্য কেউ দেয় না

তথ্য গোপন থাকে

প্রস্তাব আপনি অনুমোদন করবেন। অনুমোদনের আগে কেউ আপনার মোবাইল নাম্বার দেখতে পাবে না।

ফলাফল না এলে ফেরত

প্রস্তাব প্রত্যাখ্যান বা ৩ দিনে উত্তর না এলে সফলতা ফি ফেরত।

কোন ছবির প্রয়োজন নেই

আমরা চেহারার চেয়ে গুণকে প্রাধান্য দিই, তাই কোনো ছবির প্রয়োজন নেই।

টাইপ ছাড়াই বায়োডাটা

দীর্ঘ ফর্ম টাইপ করার ঝামেলা নেই। মাত্র ১ মিনিটে তৈরি করুন আপনার বায়োডাটা।

প্রতিটি বায়োডাটা যাচাইকৃত

এআই-ভিত্তিক স্বয়ংক্রিয় যাচাইকরণ, ফোন কল এবং সামনাসামনি যাচাইকৃত সিভি।

সম্পূর্ণ ফ্রি

নিবন্ধন বিনামূল্যে। মেয়েরা প্রতি সপ্তাহে ১টি প্রস্তাব ফ্রি দিতে পারবেন।

শুধু বিবাহিত পুরুষদের জন্য

মাসনা: দ্বিতীয় স্ত্রী হতে সম্মত পাত্রী

১০
জন পাত্রীএই মুহূর্তে মাসনায় সম্মত, শুধু রেজিস্টার্ড বিবাহিত পুরুষদের জন্য
ফি ২০০০ টাকা ১০০০ ক্রেডিট ফ্রি লোড প্রস্তাব ৫০০ ক্রেডিট
এক নজরে বিস্তারিত রেজিস্ট্রেশনের পর
প্রাইসিং

শুধু সফলতার জন্য

আপনি বিয়ের জন্য নোঘটকে যা খরচ করবেন বিনিময়ে উত্তম সঙ্গীকেই পাবেন আশা করি আর না পেলে ফেরত নিবেন। এই নিশ্চয়তা অন্য কোন বিয়ের প্লাটফর্ম দেয় না।

ফ্রি বায়োডাটা

ফ্রিসবসময়

বায়োডাটা তৈরি ও প্রস্তাব গ্রহণ, দুটোই সম্পূর্ণ বিনামূল্যে।

  • সম্পূর্ণ বিনামূল্যে বায়োডাটা তৈরি করুন
  • কেউ প্রস্তাব দিলে ১০০% বিনামূল্যে গ্রহণ
  • মেয়েরা প্রতি সপ্তাহে ১টি প্রস্তাব ফ্রিতে দিতে পারবেন
  • বায়োডাটা ৩ বার ফ্রিতে এডিট করতে পারবেন

হয়তো আপনার জীবনসঙ্গী
এই মুহূর্তে অপেক্ষায়

আজই ১ মিনিটে ফ্রি বায়োডাটা তৈরি করুন।

বায়োডাটা শুরু করুন →
রিওয়ার্ড প্রোগ্রাম

রিওয়ার্ড নিন। ফ্রি মিক্সিং কমান।

কোনো পরিবারকে নোঘটকের কথা বলুন। তাঁরা ঘটক ছাড়াই সঙ্গী খুঁজে পান, আর তাঁরা প্রথমবার ক্রেডিট নিলে আপনি রিওয়ার্ড পান।

ভালো কাজের পথ দেখানো

যে ভালো কাজের পথ দেখায়, সে ওই কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পায়। কোনো পরিবারকে হালাল পথের সন্ধান দেওয়া তারই একটি রূপ।

দুই পক্ষেরই লাভ

আপনি যাঁদের বলবেন, তাঁরা প্রথমবার ক্রেডিট নেওয়ার সময় ছাড় ও বোনাস ক্রেডিট পান। আপনি তাঁদের কাছে কোনো অনুগ্রহ চাইছেন না।

আপনার পরিচয় গোপন

আপনার লিংকে নাম, নম্বর বা ইমেইল কিছুই থাকে না। যতটা চান ততটাই শেয়ার করুন।

নোঘটক নিয়ে প্রশ্ন

নোঘটক কি?
"নোঘটক" মানে ঘটক ছাড়াই। এটি এমন এক ধরনের ঘটক বিহীন ঘটকালি: প্রযুক্তির সাহায্যে আপনি নিজেই নিজের জীবনসঙ্গী বেছে নিতে পারেন, কোনো মধ্যস্থতাকারী ছাড়াই, সম্পূর্ণ নিজের শর্তে ও নিয়ন্ত্রণে।
নোঘটক বিয়েকে কিভাবে সহজ করেছে?
নোঘটক হলো বাংলাদেশ ও বিশ্বজুড়ে থাকা বাঙালি মুসলিমদের জন্য একটি প্রাইভেসি-কেন্দ্রিক অনলাইন ম্যাট্রিমনি বা বিবাহ মাধ্যম, যেখানে কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারী ছাড়াই একজন দ্বীনদার জীবনসঙ্গী খুঁজে নেওয়া যায়। ঐতিহ্যবাহী ঘটকালির ঝামেলা, তথ্যের অস্বচ্ছতা ও গোপনীয়তার অভাব বাদ দিয়ে নোঘটক বিয়ের খোঁজকে করে তুলেছে সহজ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ। সহজ কথায়, নোঘটক হলো ঘটক ছাড়াই বিয়ের সন্ধান পাওয়ার একটি আধুনিক, বিশ্বস্ত অনলাইন ঠিকানা।
কেন নোঘটক আলাদা?

আপনি অনুরোধ অনুমোদন দেওয়ার পরই কেবল প্রার্থী আপনার যোগাযোগ নম্বর দেখতে পান। এছাড়াও নোঘটক আলাদা কারণ:

  • গোপনীয়তা সবার আগে: আপনার ব্যক্তিগত ছবি বা তথ্য কখনো সবার সামনে প্রকাশ পায় না।
  • দ্বীনি মূল্যবোধের প্রতি সম্মান: নোঘটক শুধু একটি ম্যাট্রিমনি সাইট নয়, এটি ইসলামিক বিবাহ ও দ্বীনদার জীবনসঙ্গী খোঁজার একটি হালাল মাধ্যম।
  • ঘটক ছাড়া সরাসরি যোগাযোগ: কোনো তৃতীয় পক্ষ নয়, আপনি নিজেই সিদ্ধান্ত নেন, নিজেই প্রস্তাব পাঠান।
  • দেশ ও প্রবাসীর বাঙালিদের জন্য: বাংলাদেশের পাশাপাশি প্রবাসী বাঙালি মুসলিমদের জন্যও এটি একটি নির্ভরযোগ্য মাধ্যম।

তাই নোঘটক বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য ঘটক বিহীন ইসলামিক ম্যাট্রিমনি ওয়েবসাইট।

নোঘটক কাদের জন্য?
নোঘটক তাদের জন্য যারা: বিবাহযোগ্য বাংলাদেশি মুসলিম পাত্র ও পাত্রী; দ্বীনদার জীবনসঙ্গী খুঁজছেন এমন যেকোনো ব্যক্তি ও পরিবার; গোপনীয়তা ও নিরাপত্তাকে গুরুত্ব দেন এমন পরিবার; দেশে-বিদেশে বসবাসরত প্রবাসী বাঙালি; এবং পুনর্বিবাহ প্রত্যাশী (তালাকপ্রাপ্ত বা বিধবা/বিপত্নীক) ব্যক্তিরা।
আমি কিভাবে বায়োডাটা তৈরি করতে পারি?
আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে বিনামূল্যে বায়োডাটা তৈরি করতে পারেন। বায়োডাটা তৈরির পর আপনি নিজেই পছন্দের পাত্র-পাত্রী খুঁজে সরাসরি প্রস্তাব পাঠাতে পারবেন এবং অনুমোদনের পর নিরাপদে যোগাযোগ করতে পারবেন।
বায়োডাটার অনুমোদন পেতে কতক্ষণ লাগে?
আপনার বায়োডাটা আমাদের AI স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে। সব তথ্য ঠিক থাকলে এটি তাৎক্ষণিকভাবে অনুমোদিত ও সক্রিয় হয়ে যায়। বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন হলে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই সক্রিয় হয়ে যায়; খুব বিরল ক্ষেত্রে আমাদের টিমের ম্যানুয়াল রিভিউর প্রয়োজন হলে একটু বেশি সময় লাগতে পারে।
কোন সার্ভিস ফি আছে?
ফ্রি সার্ভিসের পাশাপাশি দ্রুত বিয়ের জন্য পেইড সার্ভিস আছে। আপনি যেকোন একটি বেছে নিতে পারেন। নোঘটকের সার্ভিস সম্পর্কে জানতে এখানে দেখুন।
কিভাবে পাত্র / পাত্রীর সাথে যোগাযোগ করব?
প্রথমে নোঘটক ওয়েবসাইটে বিনামূল্যে আপনার বায়োডাটা তৈরি করুন। আপনার বায়োডাটা অনুমোদন হলে আপনি যোগাযোগ শুরু করতে পারবেন। তবে পাত্র বা পাত্রীর যোগাযোগ নাম্বার তাদের অনুমতি ব্যতীত কাউকে প্রদান করা হয় না। প্রয়োজনে আপনি নোঘটকের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন।
কিভাবে পেমেন্ট করব?

আপনার ওয়ালেট পেজ থেকে দুইভাবে ক্রেডিট নেওয়া যায়:

  • অনলাইন: কার্ড, মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং দিয়ে সরাসরি পেমেন্ট। পেমেন্ট সফল হলেই ক্রেডিট সঙ্গে সঙ্গে যোগ হয়ে যায়।
  • ম্যানুয়াল (বাংলা QR): ওয়ালেট পেজের QR কোডটি যেকোনো মোবাইল পেমেন্ট অ্যাপ দিয়ে স্ক্যান করে টাকা পাঠান। অ্যাপে অবশ্যই Payment অপশন বাছাই করুন, Send Money নয়। এই পদ্ধতিটি ম্যানুয়াল, তাই যাচাইয়ের পর ক্রেডিট যোগ হয়, সঙ্গে সঙ্গে নয়।

১ টাকা = ১ ক্রেডিট, এবং একবার ক্রেডিট নিলে তা অ্যাপ ও ওয়েবসাইট দুই জায়গাতেই খরচ করা যায়। কোন সেবার খরচ কত, তা দেখতে প্রাইসিং পেজ দেখুন।

একটি মোবাইল দিয়ে কয়টি বায়োডাটা খোলা যায়?

একটি। একটি মোবাইল নম্বরে একটি অ্যাকাউন্ট, আর একটি অ্যাকাউন্টে একটি বায়োডাটা।

  • এক নম্বরে একটি অ্যাকাউন্ট: প্রতিটি মোবাইল নম্বর ও প্রতিটি ইমেইল দিয়ে একটিই অ্যাকাউন্ট খোলা যায়, তাই একই নম্বরে দ্বিতীয় অ্যাকাউন্ট খোলা যাবে না।
  • ক্রেডিট অ্যাকাউন্টের: আপনার ব্যালেন্স বায়োডাটার সাথে নয়, অ্যাকাউন্টের সাথে থাকে এবং সেখান থেকেই খরচ হয়।
  • ফ্রি প্রস্তাব ও দৈনিক সীমা অ্যাকাউন্ট হিসেবে গোনা হয়: প্রতিটি বায়োডাটার জন্য আলাদাভাবে নয়।
  • বায়োডাটার যোগাযোগ নম্বর অন্য কারও হতে পারে: বায়োডাটায় বাবা, মা, ভাই বা অভিভাবকের নম্বর দেওয়া যায়। এটি আপনার লগইন নম্বর হতে হবে এমন নয়।
বায়োডাটায় কি ছবি থাকে?

না, নোঘটকে ছবির কোনো ব্যবস্থাই নেই। কোনো বায়োডাটাতেই ছবি থাকে না, তাই কারও ছবি দেখা বা দেওয়ার সুযোগ নেই।

এটি আমাদের সবচেয়ে ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত। আমরা বিশ্বাস করি, জীবনসঙ্গী বাছাই হওয়া উচিত চেহারা দেখে নয়, দ্বীনদারি, চরিত্র ও গুণ দেখে। ছবি সামনে থাকলে চোখ আগে চেহারাতেই যায়, বাকি সব তারপর। বিয়ের মতো সিদ্ধান্তে সেটিই সবচেয়ে বড় ভুলের জায়গা।

তাই বায়োডাটায় সেই তথ্যগুলোই বিস্তারিত রাখা হয়েছে যা দিয়ে সত্যিকারের সিদ্ধান্ত নেওয়া যায়: নামাজ ও দ্বীনদারি, শিক্ষা, পেশা, পরিবার, বয়স, উচ্চতা ও জেলা। এতে পর্দা ও গোপনীয়তাও পুরোপুরি রক্ষা পায়, ছবি ছড়িয়ে পড়ার কোনো ভয় থাকে না।

তবে প্রস্তাব গৃহীত হলে দুই পক্ষ সরাসরি যোগাযোগ করতে পারেন। তখন আপনারা নিজেরা চাইলে একে অপরের ছবি আদান-প্রদান করে নিতে পারেন, সেটি সম্পূর্ণ আপনাদের নিজেদের বিষয়। নোঘটক শুধু পরিচয়টুকু করিয়ে দেয়, বাকি সিদ্ধান্ত আপনাদের।

৩০০ টাকায় কয়টি প্রস্তাব পাঠাতে পারব, আর ব্যর্থ হলে কত ফেরত পাব?

৩০০ টাকা টপ-আপ করলে ৩০০ ক্রেডিট যোগ হয়, আর বর্তমান ভিত্তি মূল্যে তা দিয়ে সর্বোচ্চ ৩টি প্রস্তাব পাঠানো যায়।

  • ১ টাকা = ১ ক্রেডিট: ৩০০ টাকা টপ-আপ করলে ৩০০ ক্রেডিট যোগ হয়। বেশি টাকা লোড করলে সাথে বোনাস ক্রেডিটও যোগ হয়।
  • প্রস্তাবের মূল্য: বর্তমান ভিত্তি মূল্য প্রতি প্রস্তাব ১০০ ক্রেডিট, পুরুষ ও নারী উভয়ের জন্য একই। প্রাপকের বায়োডাটা অনুযায়ী এর চেয়ে কিছুটা বেশি হতে পারে। প্রাপকের বায়োডাটা অনুযায়ী চূড়ান্ত মোট মূল্য নিশ্চিত করার আগেই দেখানো হয়।
  • ফেরত: পেইড প্রস্তাব গ্রহণ না হলে বর্তমান ফেরত নীতি অনুযায়ী প্রযোজ্য ক্রেডিট স্বয়ংক্রিয়ভাবে ফেরত আসে।

ফেরত নোঘটক ক্রেডিট ব্যালেন্সে যোগ হয়, স্বয়ংক্রিয় নগদ ফেরত নয়। বিস্তারিত প্রাইসিং পেজ-এ দেখুন।

ক্রেডিট লোড করলে এর মেয়াদ কতদিন থাকে?

ক্রেডিটের মেয়াদ নির্ভর করে আপনি কত টাকা রিচার্জ করছেন তার ওপর।

  • ৩০০ টাকা: ৩ মাস
  • ৫০০ টাকা: ৬ মাস
  • ১,০০০ টাকা বা তার বেশি: ১ বছর

মেয়াদ শেষ হওয়ার আগে আবার রিচার্জ করলে আগের মেয়াদ আর নতুন রিচার্জের মেয়াদ, এই দুইয়ের মধ্যে যেটি বেশি সেটিই আপনার ক্রেডিটের মেয়াদ হয়। সর্বোচ্চ মেয়াদ ১ বছর। আপনার আগের অব্যবহৃত ক্রেডিট নতুন ক্রেডিটের সঙ্গে যোগ থেকে যায়, বাতিল হয় না।

মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রিচার্জ করলে আগের মেয়াদোত্তীর্ণ ক্রেডিট আর ফেরত পাওয়া যায় না।

বিস্তারিত জানতে প্রাইসিং পেজ দেখুন।

নোঘটকের মোবাইল নম্বর / হোয়াটসঅ্যাপ নম্বর কত?
নোঘটকের একটি ফোন/হোয়াটসঅ্যাপ নম্বর আছে, যেখানে শুধুমাত্র নারী সদস্যরা কল/মেসেজ করতে পারবেন, মূলত বিনামূল্যে বায়োডাটা (সিভি) তৈরিতে সহায়তার জন্য। নম্বর ও কল করার সময়সূচি দেখুন আমাদের নারী সদস্যদের জন্য ফোন সহায়তা পাতায়।
মাসনা কী এবং কারা যোগ্য?

ইসলামে মাসনা মানে শর্তসাপেক্ষে একজন পুরুষের একাধিক বিয়ে, সর্বোচ্চ চারজন স্ত্রী পর্যন্ত, তবে সবার প্রতি ন্যায়বিচার ও দায়িত্ব পালনের সামর্থ্য থাকতে হয় (সূরা আন-নিসা ৪:৩)। নোঘটকে এটি আলাদা একটি সেকশন, যেখানে শুধু সেই পাত্রীরা আছেন যাঁরা নিজে থেকে দ্বিতীয় স্ত্রী হতে সম্মত। বিধান বিস্তারিত জানতে একজন আলেমের পরামর্শ নিন।

কারা যোগ্য

  • পাত্রী: অনুমোদিত বায়োডাটা আছে এমন যেকোনো পাত্রী, যিনি বায়োডাটায় দ্বিতীয় স্ত্রী হতে সম্মতি দিয়েছেন। শুধু এঁদেরই তালিকায় দেখা যায় এবং মাসনা প্রস্তাব শুধু এঁদের কাছেই যেতে পারে। তিনি অবিবাহিত, বিবাহিত, ডিভোর্সড বা বিধবা, যেকোনো বৈবাহিক অবস্থার পুরুষের প্রস্তাব পেতে পারেন।
  • পুরুষ: নিজের বায়োডাটা আছে এমন যেকোনো পুরুষ রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন একবারের, ফি ২০০০ টাকা, ফেরতযোগ্য নয় এবং পেমেন্টের সাথে সাথে চালু হয়। সাথে পাবেন ১০০০ ক্রেডিট ফ্রি লোড।
  • বিবাহিত পুরুষ কোনো প্রস্তাব পাঠানোর আগে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের পর শুধু মাসনায় সম্মত পাত্রীদের কাছেই প্রস্তাব পাঠানো যায়, প্রতি প্রস্তাব ৫০০ ক্রেডিট। প্রত্যাখ্যান, প্রত্যাহার বা সাড়া না পেলে ফেরতের নিয়ম সাধারণ প্রস্তাবের মতোই।
  • যে পাত্রী মাসনায় সম্মত নন, তাঁর কাছে বিবাহিত পুরুষ কোনো অবস্থাতেই প্রস্তাব পাঠাতে পারেন না।

নোঘটক অ্যাপ ডাউনলোড করুন

প্রস্তাব, নোটিফিকেশন আর ক্রেডিট, সব এক জায়গায়।

Google Play থেকে নিন

ফিল্টার

আমি খুঁজছি
বৈবাহিক অবস্থা
দেশ
কোনো জেলা পাওয়া যায়নি
জেলা
কোনো জেলা পাওয়া যায়নি
বয়স
পেশা
কোনো জেলা পাওয়া যায়নি
শিক্ষা